সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

নৌযান থেকে সিলিন্ডার-গ্যাসের চুলা অপসারণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সদরঘাট থেকে বিভিন্ন রুটে চলাচল করা সব যাত্রীবাহী নৌযান থেকে গ্যাসের চুলা ও সিলিন্ডার অপসারণের নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে ইঞ্জিন রুমের পাশের ক্যান্টিন থেকে রান্না করার জন্য সব ধরনের চুলা অপসারণেরও নির্দেশনা দেয়া হয়েছে।

সোমবার (২৭ ডিসেম্বর) ঢাকার সদরঘাটের প্রকৌশলী ও জাহাজ জরিপকারক এবং অভ্যন্তরীণ নৌযান রেজিস্ট্রার মো. মাহবুবুর রশিদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নৌ ও যাত্রী সাধারনের নিরাপত্তার স্বার্থে সদরঘাট, ঢাকা হতে বিভিন্ন রুটে চলাচল করা সব যাত্রীবাহী নৌযান থেকে গ্যাসের চুলা ও সিলিন্ডার অপসারণের নির্দেশ করা হলো। নৌ ও যাত্রী সাধারণের নিরাপত্তার স্বার্থে এই নির্দেশনা দেয়া হয়েছে।

নৌযানে গ্যাসের চুলা ও সিলিন্ডার পাওয়া গেলে বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেয়া হয়। এছাড়া বিজ্ঞপ্তিতে নৌযান মালিক, মাস্টার ও ড্রাইভারকে এই নির্দেশনা পালনের নির্দেশ দেয়া হয়।

এর আগে ২৪ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে ঝালকাঠির সুগন্ধা নদীতে বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান ১০ এ আগুন লাগে। এতে ৪৪ জনের প্রাণহানি ঘটে। এছাড়াও এখনো অনেকে নিখোঁজ বলে দাবি করেছেন স্বজনরা।

রোববার ২৬ ডিসেম্বর লঞ্চটির ইঞ্জিনে ত্রুটি ছিল বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সাত সদস্যের তদন্ত দল। আগুনে যাত্রীদের মৃত্যুর ঘটনায় লঞ্চের মালিক মো. হাম জালাল শেখকে প্রধান আসামি ও আরও ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ