সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ যে মন্ত্রণালয়ের স্থায়ী কমিটিতে ঠাঁই পেলেন এমপি হানজালা রাজধানীর যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে মুয়াজ্জিনদের দক্ষতা উন্নয়নে দ্বিতীয় দফায় আস-সুন্নাহর ১০ দিনের প্রশিক্ষণ প্যারিসে গ্যাস বিস্ফোরণে প্রাণ গেল বাংলাদেশি শিশুর  

আইভী ও তৈমুরকে ইসির শোকজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগ এনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভী ও স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারকে কারণ দর্শানোর চিঠি (শোকজ) করেছে ইসি।

মঙ্গলবার সকালে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানের সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার।

তিনি বলেছেন, আমরা অভিযোগ পেয়েছি আচরণবিধি ভঙ্গের। আমরা দু’জন প্রার্থীকে আচরণবিধি যথাযথ পালন না করায় শোকজ করেছি এবং প্রার্থীদের কাছে সহায়তা চাই।

আশা করছি তারা আমাদের সহায়তা করবে এবং আমরা আজ থেকে এ ব্যাপারে সর্বোচ্চ কঠোর হবো।
এসময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মতিয়ুর রহমানসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ