মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ।। ১৩ শ্রাবণ ১৪৩৩ ।। ১৪ সফর ১৪৪৮

শিরোনাম :
নেত্রকোনায় সমাজসেবা ভবনের লিফটে আটকা পড়া ৭ শিক্ষার্থীকে উদ্ধার সরকারি হজ গাইড নিয়োগের বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত জাপানে ভূমিকম্পে শপিং মল ধসে আটক বহু মানুষ ২০২৬ সালের প্রথম ছয় মাসে দুবাইয়ে ৫৫১১ জনের ইসলাম গ্রহণ জ্বালানি সংকট নিরসনে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে মৃত্যু আরও ৩ জনের, ভর্তি ৫১২ নওমুসলিমদের জন্য বিশেষ কার্ড চালু করল সৌদি মদিনা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ব্যাচেলর অব শরিয়াহ প্রোগ্রামে ভর্তির সুযোগ যশোরে জামায়াত এমপির সঙ্গে এলাকাবাসীর কী ঘটেছে? সরকারের দায়িত্বশীল কর্মকর্তাদের নাম ব্যবহার করে প্রতারণা, সতর্ক করল পুলিশ

রাব্বানীর ওপর হামলার ঘটনায় যা বললেন নুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মাদারীপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের ‘ছুরিকাঘাতে’ কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী আহত হয়েছেন। রবিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজৈর উপজেলায় এই ঘটনা ঘটেছে। আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সাদী সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম রাব্বানীর আহত হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর। সর্বশেষ ডাকসুর ভিপি ছিলেন নুরুল হক নুর ও জিএস ছিলেন গোলাম রাব্বানী।

নুরুল হক নুর তার ফেসবুকে লিখেছেন, ‘ভাগ্যের কি নির্মম পরিহাস! যে রাব্বানী ছাত্রলীগের নেতা থাকাকালীন ক্ষমতার দম্ভে বিভিন্ন ক্যাম্পাসে অসংখ্য ভিন্নমতের শিক্ষার্থীকে মারধর, অত্যাচার, নির্যাতন, হামলা-মামলা করেছে, আজ রাব্বানী নিজ এলাকায় তার দলের নেতা-কর্মীদের দ্বারাই হামলার শিকার।’

স্থানীয়দের বরাত দিয়ে তিনি লিখেছেন, ‘স্থানীয় কয়েকজন বলেছে, মাদারীপুর জেলার রাজৈর উপজেলার ইশিবপুর ইউপি নির্বাচনে কেন্দ্র দখল করতে গেলে নিজ দলের নেতা-কর্মীরাই তাকে প্রতিহত করে। পাপ বাপকেও ছাড়ে না!’

তিনি ঘটনার নিরপেক্ষ তদন্ত চেয়ে লিখেন, ‘যাই হোক, প্রকৃত ঘটনার তদন্ত সাপেক্ষ অন্যায়ের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাই। সংঘাত-সহিংসতাকে কখনোই সমর্থন করি না।সম্প্রীতি, সহনশীলতার রাজনীতি চাই।’

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ