সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

‘সরকার ইসি গঠনের সবচেয়ে উত্তম পদ্ধতি অনুসরণ করছে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, নির্বাচন কমিশন গঠনের জন্য দেশে যে গণতান্ত্রিক পদ্ধতি সবচেয়ে উত্তম সেটা অনুসরণ করে রাষ্ট্রপতি সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছেন। ইতোমধ্যে দু’টি দলের সঙ্গে বৈঠকও হয়েছে। রাজনৈতিক দলগুলোর মতামত নিয়ে সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন গঠন করা হবে। অথচ বিএনপি নেতারা আজ এ বিষয় নিয়েও নেতিবাচক কথাবার্তা বলছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুজিববর্ষ ও মহান বিজয় দিবসের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু ও মহান বিজয়ের তাৎপর্য শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় বিএনপিকে সংলাপে অংশ নেয়ার আহবান জানিয়ে হানিফ বলেন, ২০২৩ সালের ডিসেম্বর অথবা ২০২৪ সালের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলার জন্য আপনারা (বিএনপি) বহু সময় পাবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ শেষ হবে। এখন নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন করা সম্ভব নয় বলে সংলাপের আয়োজন করেছেন। সংলাপের মাধ্যমে সবার মতামত নিয়ে সার্চ কমিটির মাধ্যমে কমিশন গঠন করা হবে।

আপনারা মহামান্য রাষ্ট্রপতির আহ্বানে সংলাপে সাড়া দিন, সেখানে আপনাদের মতামত তুলে ধরুন, দেশের বর্তমান পরিস্থিতিতি নিয়েও সেখানে আলোচনার সুযোগ পাবেন। আপনাদের যদি ভালো পরামর্শ থাকে, মহামান্য রাষ্ট্রপতি সেটা বিবেচনা করতে পারেন। আপনারা সংলাপে অংশ নিয়ে পরামর্শ দিন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ