সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

মধ্যরাতে চলন্ত লঞ্চে আগুন, দগ্ধ অনেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-২ লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়েছেন বহু মানুষ। বর্তমানে ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

বৃহস্পতিবার রাত তিনটার দিকে ঝালকাঠির সদর উপজেলার ৮নং গাবখান ধানসিঁড়ি ইউনিয়নের গাবখান চ্যানেলে চলন্ত অবস্থায় লঞ্চটিতে আগুন ধরে যায়।

জানা যায়, বৃহস্পতিবার এমভি অভিযান-২ নামে যাত্রীবাহী লঞ্চটি ঢাকা থেকে বরগুনার দিকে যাচ্ছিল। সুগন্ধা নদীর দিয়াকুল নামক স্থানে হঠাৎ করেই চলন্ত লঞ্চে আগুন ধরে যায়। মুহূর্তেই সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ সময় নদীতে লাফ দিয়ে জীবন বাঁচায় অনেকে। সেই সঙ্গে দগ্ধ হয়েছে বহু মানুষ। ঘটনার পর আহতদের উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

লঞ্চের এক যাত্রী জানান, ঝালকাঠি লঞ্চ টার্মিনালের ঠিক আগে হঠাৎ লঞ্চের ইঞ্চিনরুমের দিকে থেকে আগুন দেখতে পান তারা। সেই আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এ সময় অনেকেই জীবন বাঁচাতে নদীতে লাফ দেয়। আহতও হয় অনেকে।

দুর্ঘটনার সময় লঞ্চে তিন শতাধিক যাত্রী ছিল বলে জানা গেছে।

ধারণা করা হচ্ছে, লঞ্চের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। তবে সঠিক হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ