সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান ১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস

আল্লামা সুলতান যওক নদভীর মূল্যবান নসিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাওলানা উবায়দুর রহমান খান নদভী।।

আমার অন্যতম শায়খ মুরব্বি ও উস্তাদ আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী তারুণ্যে আমাদের বলতেন, যদি খুব ভোরে না উঠতে পারো, তাহলে আর উঠোই না। যদি সূর্যের আগে না উঠতে পারো, যদি ভোরের পাখিদের আগে না জাগতে পারো তাহলে আর জেগোই না। জীবনে কাজের লোক হতে চাইলে শেষরাতে উঠতেই হবে।

ইস্তেঞ্জায় অধিক সময় যেন না দিতে হয়, সে দিকে খেয়াল করে রাত ও দিনের পানাহার এবং ফ্রেশ হওয়ার অভ্যাসকে সাজিয়ে নেবে। দ্রুত মিসওয়াক ও অযু করে আবেগ ও শক্তিমত্তার সাথে কিছু নফল ও বিতর পড়ে যিকির করবে।

মনীষীদের পরীক্ষিত ১২ তসবীহ, ইসতিগফার, দোয়া, মুনাজাত, তিলাওয়াত এবং প্রেমময় রোনাজারি করে প্রতিদিন নতুন জীবন লাভ করবে। জামাতে দীর্ঘ কেরাত বিশিষ্ট ফজর পড়ে একটি নতুন দিন শুরু করবে।

আল্লামা ইকবাল রহ. এর এ পংক্তিটি পড়তেন,
আত্তার হো, রূমি হো, রাযি হো, গাযালি হো।।
কুচ্ছ্ হাত নেহি আতা বে আহে সাহারগাহি।।

আল্লাহ বাকিয়্যাতুস সালাফ আমার এই মুরব্বিকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন। বিশ্ব তার মহান ব্যক্তিত্ব থেকে আরো দীর্ঘ সময় উপকৃত হতে থাকুক।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ