সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

‘শিগগিরই বুস্টার ডোজের জন্য মেসেজ পাঠানো হবে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা বলেছেন, করোনার টিকার বুস্টার ডোজের ব্যবস্থা আগে থেকে সুরক্ষা অ্যাপে ছিল না। সুরক্ষা অ্যাপ হালনাগাদ হচ্ছে, বুস্টার ডোজের জন্য মেসেজ পাঠানো হবে। শিগগিরই সারাদেশে টিকার বুস্টার ডোজ দেওয়া হবে।

বুধবার (২২ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুরের একটি কারখানায় শ্রমিকদের কোভিড-১৯ টিকা কার্যক্রম পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সুরক্ষা অ্যাপে কেবল দুই ডোজ টিকার তথ্য অন্তর্ভুক্ত করার ব্যবস্থা আছে। সেখানে তৃতীয় বা বুস্টার ডোজ এন্ট্রি করা যায় না। অ্যাপটি নিয়ে কাজ চলছে। শিগগিরই সবাইকে বুস্টার ডোজ দেওয়া শুরু করা হবে।

তিনি আরও বলেন, ‘করোনার পরিস্থিতিতে আমরা সবাই কঠিন সময়টা পার করেছি এবং এখনো করছি। পুরোপুরি পার করে ফেলেছি, এটা আমরা দাবি করতে পারছি না। বেশ কিছু দেশে সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। ৯০টির বেশি দেশে নতুন ধরন অমিক্রন শনাক্ত হয়েছে। এ বিষয়গুলো নিয়ে আমরা চিন্তিত।’

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলেন, এখন পর্যন্ত দেশে কোনো ধরনের টিকার সংকট নেই। বর্তমানে টিকার আনুমানিক চাহিদার চেয়ে টিকা বেশি আছে। অ্যাপের কাজ শেষ হলে সেখানে নিবন্ধিত সবাই মেসেজ পাবেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ