সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

কাবুলে পাসপোর্ট অফিসের সামনে আত্মঘাতী হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলে পাসপোর্ট অফিসের সামনে বৃহস্পতিবার আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। তালেবান সরকারের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

তালেবান সরকারের ওই মুখপাত্র আরও জানান, এই ঘটনায় আত্মঘাতী হামলাকারী নিহত হয়েছেন। এই হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।

এ ব্যাপারে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, পাসপোর্ট চত্বরে প্রবেশের চেষ্টাকালে ওই হামলাকারীকে গুলি করে হত্যা করা হয়।

প্রত্যক্ষদর্শী এক তালেবান সদস্য বার্তা সংস্থা রয়টার্সকে জানান, এ সময় বেশ কয়েকজন আহত হন। এ ঘটনার পর পাসপোর্ট ভবন ও আশেপাশের রাস্তা তালেবানের নিরাপত্তা রক্ষীর ঘিরে রেখেছে।

কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর পাসপোর্টের কার্যক্রম ফের চালু হওয়ায় সাম্প্রতিক দিনগুলোতে ভ্রমণের ডকুমেন্ট পাওয়ার জন্য পাসপোর্ট অফিসের বাইরে বিপুল সংখ্যক আফগানরা ভিড় করেছে।

তবে বৃহস্পতিবার শুধু তালেবান কর্মকর্তাদের পাসপোর্টের কাজের জন্য নির্দিষ্ট রাখা হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ