সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

করোনা চিকিৎসায় মুখে খাওয়ার প্রথম ওষুধের অনুমোদন দিলো যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা চিকিৎসায় একটি মুখে খাওয়ার ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)।

ফাইজারের তৈরি প্যাক্সলোভিড নামের ওষুধটি করোনা আক্রান্ত ১২ বছরের বেশি বয়সী রোগীরা বাড়িতে থেকেই সেবন করতে পারবেন। এটি করোনা চিকিৎসায় যুক্তরাষ্ট্রে অনুমোদন পাওয়া প্রথম অ্যান্টিভাইরাল ওষুধ।

স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ) এই অনুমোদনের কথা জানায়।

এফডিএ’র অনুমোদনের পর ফাইজারের চেয়ারম্যান ও সিইও এক বিবৃতিতে বলেছেন, ‘এই থেরাপি রোগীদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়া কমাবে। এটি আমাদের করোনা চিকিৎসার পদ্ধতিই বদলে দেবে। চিকিৎসা ব্যবস্থার ওপর তৈরি হওয়া চাপও কমে আসবে।’

সিএনএন’র খবরে জানানো হয়েছে, নিরমাট্রেলভির এবং রিটোনাভির নামে দুটি ওষুধের সমন্বয়ে ফাইজার নতুন এ ওষুধটি তৈরি করেছে। সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা গেছে, ওষুধটি হাসাপাতালে ভর্তি হওয়া এবং মৃত্যুর ঝুঁকি কমাতে পারে ৮৯ শতাংশ পর্যন্ত।

নভেম্বর মাসে বাইডেন প্রশাসন ৫ দশমিক ২৯ বিলিয়ন ডলার খরচে এ ওষুধের ১০ মিলিয়ন ডোজ কেনার ঘোষণা দেয়।

ফাইজারের নতুন এ ওষুধ দিনে দুইবার তিনটি করে মোট ৫ দিন খেতে হবে। সে হিসেবে একজন রোগীকে ডোজ পূর্ণ করতে মোট ৩০টি ওষুধ খেতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ