সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

একদিনে হাসপাতালে আরও ২৪ ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীসহ সারা দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ৭ জন ও ঢাকার বাইরের হাসপাতালে ১৭ জন রোগী ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারও কন্ট্রোল রুমের ইনচার্জ এবং ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (বিপিএম) ডা. মোহাম্মদ জাহিদুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে রাজধানীসহ সারা দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ১১৩ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে সরকারি হাসপাতালে ৬৯ জন ও বেসরকারি হাসপাতালে ৪৪ জন রোগী ভর্তি হন।

২৪ ঘণ্টায় ভর্তি ২৪ জনের মধ্যে রাজধানী ঢাকার সরকারি হাসপাতালে ২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫ জন ভর্তি হয়েছেন। আর ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।

চলতি বছর (১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর) দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা ২৮ হাজার ৩২৩ জনে দাঁড়িয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ১০৪ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৮ হাজার ১০৬ জন।

গত ১ জানুয়ারি থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি ২৮ হাজার ১৭৭ জনের মধ্যে জানুয়ারিতে ৩২ জন, ফেব্রুয়ারিতে ৯ জন, মার্চে ১৩ জন, এপ্রিলে ৩ জন, মে মাসে ৪৩ জন, জুনে ২৭২ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন, আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, সেপ্টেম্বরে ৭ হাজার ৮৪১ জন, অক্টোবরে ৫ হাজার ৪৫৮ জন, নভেম্বরে ৩ হাজার ৫৬৭ জন এবং ডিসেম্বরে (২৩ ডিসেম্বর পর্যন্ত) ১ হাজার ১০১ জন ভর্তি হয়েছেন।

এছাড়া চলতি বছর ডেঙ্গুতে যে ১০৪ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে জুলাইয়ে ১২ জন, আগস্টে ৩৪ জন, সেপ্টেম্বরে ২৩ জন, অক্টোবরে ২২ জন, নভেম্বরে ৭ জন এবং ডিসেম্বরে ৬ জনের মৃত্যু হয়েছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ