সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

বুস্টার ডোজ নিতে কোনো নিবন্ধন লাগবে না: ডা. সেব্রিনা ফ্লোরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনাভাইরাসের জন্য বুস্টার ডোজ টিকা নিতে কোনো নিবন্ধন লাগবে না বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

তিনি বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই দেশে দুই ডোজ টিকা নেওয়া মানুষের কাছে এসএমএস (খুদে বার্তা) চলে যাবে। এর পর বুস্টার ডোজ নিতে পারবে মানুষ।

গাজীপুরের শ্রীপুরে মাওনা ইউনিয়নের মুলাইদ এলাকার এক্সিকিউটিভ গ্রিনটেক পোশাক কারখানায় শ্রমিকদের করোনা টিকা প্রদানের এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

টিকা প্রদান কর্মসূচিতে এ কারখানার তিন হাজার নারী-পুরুষ শ্রমিকদের মাঝে টিকা কার্যক্রম শুরু করে কারখানা কর্তৃপক্ষ। আজ প্রথম দিন এক হাজার ও আগামীকাল দ্বিতীয় দিনে আরো দুই হাজার শ্রমিকের মাঝে করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হবে। এ দিন শ্রমিকদের অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন দেওয়া হয়।

এ অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন কেয়ার বাংলাদেশ ও ইউনিসেফ।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ