সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

জার্মান চ্যান্সেলর বললেন, ‘করোনাভাইরাস বড়দিনের ছুটি নেয় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রমণ থেকে সুরক্ষায় বেশকয়েকটি দেশ ইতোমধ্যে পুনরায় বিধিনিষেধ আরোপ করছে। ইউরোপের দেশ জার্মানিও পুনরায় বিধিনিষেধ আরোপ করেছে। করোনার চলমান ঢেউয়ের সংক্রামক প্রবণতা নিয়ে দেশটির চ্যান্সেলর ওলাফ শলস বলেছেন, করোনাভাইরাস বড়দিনের ছুটি নেয় না।

মঙ্গলবার জার্মানির চ্যান্সেলর এই কথা বলেন। তিনি বলেন, আমরা পরবর্তী ঢেউয়ের ব্যাপারে চোখ বন্ধ করে রাখতে পারি না, অবশ্যই রাখা উচিত না। কারণ এটি ইতোমধ্যে আমাদের ওপর শুরু হয়ে গেছে। খবর বিবিসি অনলাইনের।

জার্মানি ঘোষণা দিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে বিধিনিষেধ পুনরায় চালু হচ্ছে এবং ১০ জনের বেশি লোক একসঙ্গে জমায়েত হওয়া যাবে না। এছাড়া নাইট ক্লাবগুলো বন্ধ থাকবে। এমনকি ওই তারিখ থেকে নির্ধারিত ফুটবল ম্যাচগুলো দর্শকবিহীন অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইউরোপের শীর্ষ নেতাদের সতর্ক করে বলেছে, ওমিক্রনে মহাদেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ডব্লিউএইচওর ইউরোপীয় শীর্ষ কর্মকর্তা হ্যান্স ক্লুজ ইউরোপিয়ান নেতাদের সতর্ক করে বলেছেন, ওমিক্রনের চলমান ঢেউ মহাদেশটির স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারায় নিয়ে যাবে।

ইইউর সর্বশেষ তথ্য অনুসারে, ইউরোপে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৯ মিলিয়ন এবং করোনায় মৃত্যু হয়েছে ১৫ লাখ মানুষের।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ