বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ ।। ১১ আষাঢ় ১৪৩৩ ।। ১০ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সীমান্তে পুশইনচেষ্টা বিজেপির নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ: জমিয়ত সভাপতি গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮ আত্মপরিচয় পুনরুদ্ধারই হোক এবারের আশুরার মূল অঙ্গীকার সারাদেশে ইমাম-মুয়াজ্জিনের সংখ্যা কত, সংসদে জানালেন ধর্মমন্ত্রী ‘জাহাজ নির্মাণ শিল্পকে অগ্রাধিকার খাত বিবেচনায় সরকারের ভাবনা’  জনসচেতনতার ঘাটতি ও টিকাদানে অনাগ্রহে হামের বিস্তার: স্বাস্থ্যমন্ত্রী ভারতে অঘোষিত জরুরি অবস্থা বিরাজ করছে: মাওলানা আরশাদ মাদানী শাপলা মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় সাক্ষ্য দিলেন শহীদ পরিবারের সদস্যরা মামলা প্রত্যাহার করায় কর্মসূচি স্থগিত করল ইসলামী আন্দোলন গোসলে নেমে প্রাণ গেল ২ মাদরাসা ছাত্রের

কুষ্টিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কুষ্টিয়ার ভেড়ামারায় পৃথক সড়ক দুর্ঘটনায় তুষার আলী (২০) ও জলি খাতুন (৩৮) নামে দুইজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার গোলাপনগর এবং বিকেলে লালনশাহ সেতুর উপর এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত তুষার আলী ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মালিপাড়া গ্ৰামের সাবদার আলীর ছেলে। তিনি এবারে বিজেএম কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এবং জলি খাতুন একই উপজেলার গোপিনাথপুর গ্ৰামের রফিকুল ইসলামের স্ত্রী।

পুলিশ জানায়, দুপুরে তুষার আলী এইচএসসি পরীক্ষা দিয়ে সিএনজি অটোরিকশা যোগে বাড়ি ফেরার পথে গোলাপনগর নামক স্থানে সড়ক দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হলে পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অপরদিকে জলি খাতুন বাবার বাড়ি পাবনা জেলার মুলাডুলি এলাকা থেকে শশুরের সাথে ব্যাটারিচালিত ভ্যানে করে শশুর বাড়ি আসার পথে লালনশাহ সেতুর উপর পেছন থেকে অজ্ঞাত একটি ট্রাক তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) ইয়াসির আরাফাত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ