সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

মেট্রোরেলের আট কোচ ও ৪ ইঞ্জিন জাপান থেকে মোংলায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ঢাকা মেট্রোরেলের ৭ম চালানে আটটি রেলওয়ে কোচ ও চার ইঞ্জিনসহ অন্যান্য মালামাল নিয়ে জাপান থেকে আসা বিদেশি বাণিজ্যিক জাহাজ এসপিএম ব্যাংকক মোংলা বন্দরের জেটিতে ভিড়েছে।

আজ মঙ্গলবার দুপুর ২টা ৪৮ মিনিটে বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ার পর জাহাজটি হতে তিনটি কোচ নামানো হয়েছে। বাকিগুলো বুধবার নামানো হবে বলে জানিয়েছেন জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট।

বিদেশি জাহাজ এসপিএম ব্যাংকক’র স্থানীয় শিপিং এজেন্ট এনসিয়েন্ট স্টিম শিপ কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার মো. ওহিদুজ্জামান জানান, গত ২ ডিসেম্বর জাপানের কোবে বন্দর থেকে ঢাকা মেট্রোরেলের আটটি রেলওয়ে কোচ, চারটি ইঞ্জিন ও ৪৪ প্যাকেজের ৪৯০ মে. টন ওজনের মেশিনারি পণ্য নিয়ে ছেড়ে আসা এসপিএম ব্যাংকক মঙ্গলবার দুপুরে মোংলা বন্দর জেটিতে ভিড়ে।

এরপরিআট নম্বর জেটিতে অবস্থানরত ওই জাহাজটি থেকে তিনটি কোচ নামানো হয়েছে। বাকি কোচ ও ইঞ্জিনসহ অন্যান্য মালামাল বুধবার সকাল থেকে পুনরায় খালাসে কাজ শুরু করা হবে। জাহাজ থেকে খালাস করে এসব পণ্য বার্জে (নৌযান) নামানো হচ্ছে। বার্জে করেই এ সব মালামাল ঢাকার উত্তরার দিয়াবাড়ি ডিপোতে নেয়া হবে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, গত ৩১ মার্চ ঢাকা মেট্রোরেলের সর্ব প্রথম চালানে ছয়টি কোচ/বগি নিয়ে মোংলা বন্দরে আসে এসপিএম ব্যাংকক।

এরপর ধারাবাহিকভাবে ৫ মে এম,ভি ওশান গ্রেস জাহাজে ছয়টি কোচ, ২০ জুলাই এম,ভি হরিজন-৯ জাহাজে ১০টি কোচ ও ২টি ইঞ্জিন, ১২ সেপ্টেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি প্রেসার্স কোরাল, ২ অক্টোবর ৪টি ইঞ্জিন ও ৮টি কোচ নিয়ে এম,ভি এসপিএম ব্যাংকক ও ১২ নভেম্বর ৪টি কোচ ও ২টি ইঞ্জিন নিয়ে এম,ভি ব্রাইট কোরাল এ বন্দরে আসে।

তিনি বলেন, অধিকতর গুরুত্বের সঙ্গেই আমরা মেট্রোরেলের এ মালামাল খালাস ও পরিবহনে সর্বাত্মক সেবা দিয়ে যাচ্ছি। শুধু মেট্রোরেলই নয়, পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক কেন্দ্র, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও বঙ্গবন্ধু রেল সেতুসহ দেশের চলমান মেগা প্রজেক্টের পণ্য আসছে এ বন্দর দিয়েই। এতে বন্দরের সেবার মান বৃদ্ধির পাশাপাশি বেড়েছে এ বন্দরের ব্যাপক কর্মচাঞ্চল্যও।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ