সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

আর্থিক নীতির ক্ষেত্রে ইসলাম মেনেই চলব: এরদোগান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ‘ইসলাম মেনেই তিনি সুদের হার বাড়াচ্ছেন না’ বলে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। টিভিতে দেওয়া এক ভাষণে এরদোগান এ কথা বলেন। খবর ডয়চে ভেলের।

ডলারের বিপরীতে তুরস্কের মুদ্রা লিরার দাম পড়ে যাওয়ার মধ্যে এরদোগান জানান, তিনি আর্থিক নীতি বদলাবেন না।

এরদোগান জানান, তিনি ইসলামকে অনুসরণ করেই চলবেন। সে জন্যই তিনি সুদের হার কম করতে বলেছেন। তবে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্য করবেন এবং পেনশন তহবিলে আরও অর্থ দেবেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, একজন মুসলিম হিসাবে আমি সেটাই করব, যা আমাকে ধর্ম করতে বলে। সেটিই আমার কাছে একমাত্র নীতিনির্দেশিকা।

এরদোগান মনে করেন, ‘মুদ্রার দাম কম হলে রফতানি বাড়বে।’ অর্থনীতিবিদরা বলছেন, ‘মুদ্রাস্ফীতি কমাতে হলে সুদের হার বাড়াতে হবে’। অপরদিকে এরদোগান প্রতিশ্রুতি দিয়েছেন, ‘তিনি মুদ্রাস্ফীতির হার চার শতাংশের মধ্যে রাখবেন।’

গতমাসে তুর্কি প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি আর্থিক স্বাধীনতার লড়াই লড়ছেন। লক্ষ্য হলো, তুরস্ককে বিদেশি বিনিয়োগের নির্ভরতা থেকে বের করে আনা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ