সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

'আফতাবনগর মাদরাসার তিনদিন ব্যাপী ইজতেমায় উপস্থিত ছিলেন যেসব উলামায়ে কেরাম'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান।।

ফিদায়ে মিল্লাত আওলাদে রাসুল সায়্যিদ মাহমুদ আসআদ মাদানীর খলিফা মুফতি মোহাম্মদ আলীর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত রাজধানীর আল জামিয়াতুল ইসলামিয়া ইদরাতুল উলুম ঢাকা আফতাবনগর মাদরাসায় আত্মশদ্ধি ও আমলী প্রশিক্ষণের লক্ষে ৩দিন ব্যাপী ইসলাহী ইজতেমা সম্পন্ন হয়েছে।

আত্মশুদ্ধি ও আমলী প্রশিক্ষণের লক্ষ্যে ৩ দিনব্যাপী এ ইসলাহী সম্মেলনের প্রথম দিনে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা জাফর আহমদ, শাইখুল হাদিস আল্লামা ফরিদ উদ্দিন মাসউদ, মাওলানা আনোয়ার মাহমুদ, মাওলানা আব্দুর রশিদ, মাওলানামুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা অসিউর রহমান, মাওলানা আব্দুল মজিদও মুফতী সাইফুল ইসলাম।

২য় দিন উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা হাফীজুদ্দীন, মাওলানা সিবগাতুল্লাহ নূর, মাওলানা বশীরুল্লাহ কাসেমী, মাওলানা মাহফুজুর রহমান ও মাওলানা আরীফুল ইসলাম।

এছাড়া ৩য় দিন উপস্থিত ছিলেন শাইখুল হাদিস আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মুফতী মিজানুর রহমান সাঈদ, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ইমরান হক।

এছাড়াও আরো যারা উপস্থিত ছিলেন, মাওলানা ইহতেশামুল হক নোমান, মাওলানা শওকত আলী কাসেমী, মাওলানা আতীকুর রহমান, মাওলানা মাহমুদ, মাওলানা রায়হান, মাওলানা জহিরুল ইসলাম প্রমুখ

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন, মুফতী আবু যর, মাওলানা ফয়সাল উমর ফারুক ও মাওলানা ইলয়াস।

জানা যায়, ইজতেমায় উপস্থিত মুসল্লিরা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ আদায়ের পর থেকে ধারাবাহিকভাবে প্রতিদিন রাত ৯টা পর্যন্ত নানা আমলে নিজেদের মশগুল রাখে।

এছাড়া ৩দিন ব্যাপী এই ইজতেমায় প্রতিদিন বাদ ফজর থেকে আসর পর্যন্ত ঈমান-আকিদা, অজু, গোসল ও নামাজের জরুরি মাসায়েলসহ সুরা-কেরাত মশক ও নামাজের আমলী প্রশিক্ষণ প্রদান করা হয়।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ