সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

৬ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরায়েলি বাহিনী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অধিকৃত পশ্চিমতীরে ঢুকে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। গত সপ্তাহে বন্দুক হামলায় এক ইসরায়েলি নিহত হওয়ার ঘটনায় গত রোববার ভোরে ইহুদিরা ফিলিস্তিনিদের বাড়িঘরে হামলা চালায়।

এ সময় ইসরায়েলি বাহিনী ছয় ফিলিস্তিনিকে ধরে নিয়ে যায়। এর আগে গত বৃহস্পতিবার পশ্চিমতীরে একটি অবৈধ ইহুদি স্থাপনার কাছে বন্দুকধারীর গুলিতে ডিমেন্টম্যান নামে এক ইহুদি নিহত হন।

তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে গাড়িতে থাকা অপর দুই ব্যক্তি সামান্য আহত হন। এ ঘটনায় ফিলিস্তিনি ও ইসরাইলি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

শুক্রবার ভোর থেকে উত্তরের শহর নাবলুসের কাছে ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল ফিলিস্তিনি কয়েকটি গ্রামের বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করে। তারা দুই ফিলিস্তিনিকে পিটিয়ে আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

পরে রোববার সকালে আবারও ইসরায়েলি সেনাবাহিনীর ছত্রছায়ায় হামলা হয় ফিলিস্তিনিদের ওপর। তারা জেনিন শহরের সিলাত আল-হারিথিয়া এলাকা থেকে ৬ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ