সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

৪৮ ঘণ্টায় ৪০টি ফিলিস্তিনি বাড়িতে ইসরায়েলি সেনাদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনের স্থানীয় কর্মকর্তারা শনিবার ঘোষণা করেছে, ইহুদিবাদী বসতি স্থাপনকারীরা গত ৪৮ ঘণ্টায় উত্তর পশ্চিম তীরে ৪০টি ফিলিস্তিনি বাড়িতে অভিযান চালিয়েছে।

অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের পশ্চিম তীরে সম্প্রতি একজন অবৈধ ইহুদি বসতিস্থাপনকারী গুলিতে নিহত এবং দুই জন আহত হওয়ার পর ওই এলাকায় ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করেছে ইহুদিবাদী ইসরাইল।

ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেত গতকাল রোববার সকালে জানিয়েছে, গতকাল রাতভর পশ্চিম তীরের জেনিন শহরের কাছে সিলাত আল-হারিসিয়া গ্রামে অভিযান চালানো হয় এবং অনেক ফিলিস্তিনিকে আটক করা হয়েছে। আটক সমস্ত ফিলিস্তিনিকে জিজ্ঞাসাবাদের জন্য শিন বেতের কাছে হস্তান্তর করা হয়েছে।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রন কোচাভ সাংবাদিকদের জানিয়েছেন, মনে করা হচ্ছে আটক ফিলিস্তিনিদের মধ্যে দুইজন রয়েছেন যারা ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর গুলিবর্ষণ করেছেন। আটক অন্যরা সবাই সন্দেহভাজন সহযোগী অথবা কোনো না কোনোভাবে এই গ্রুপের সঙ্গে জড়িত।

গত বৃহস্পতিবার ফিলিস্তিনিদের গুলিতে ইহুদিবাদী ইসরায়েলের একজন অবৈধ বসতি স্থাপনকারী নিহত এবং দুইজন আহত হয়।

এ ঘটনার পর ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠন হামাস বলেছে, এ হামলার প্রমাণ করছে যে, ফিলিস্তিনিরা ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রেখেছেন।

ইহুদিবাদী ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীরা মাঝেমধ্যেই ফিলিস্তিনিদের ওপর হামলা চালিয়ে আসছে। এতে ফিলিস্তিনি জনগণ ব্যাপকভাবে ক্ষুব্ধ হয়ে উঠেছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ