সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

সু চির বিরুদ্ধে ওয়াকিটকির মামলার রায় ঘোষণা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: অবৈধভাবে ওয়াকিটকি আমদানির দায়ে মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির বিরুদ্ধে মামলার রায় ঘোষণা পিছিয়েছেন আদালত।

আজ সোমবার (২০ ডিসেম্বর) বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, আদালত এই রায় ঘোষণা ২৭ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রেখেছেন। তবে কেন স্থগিত হলো আদালত সে বিষয়ে কোনো ধরনের ব্যাখ্যা দেননি।

মিয়ানমারের রাজধানী নেপিডোয় জান্তার একটি বিশেষ আদালতে সু চির বিচার চলছে। গত ১ ফেব্রুয়ারি থেকে সেনাদের হাতে বন্দি হন সু চি। এর চার মাস পর গত জুনে তার বিচার শুরু হয়। তার বিরুদ্ধে রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ভঙ্গসহ ১১টি অভিযোগ রয়েছে। সব মামলায় জান্তার আদালত তাকে দোষী সাব্যস্ত করলে বাকি জীবনটা তাকে কারাগারেই কাটাতে হতে পারে।

এরমধ্যে গত ৬ ডিসেম্বর দেশটির ক্ষমতাচ্যুত ও কারাবন্দী নেত্রী সু চিকে দুই বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা আদালত। বলা হচ্ছে, করোনাসংক্রান্ত বিধিনিষেধ ভঙ্গ ও সেনাবিরোধী উসকানির কারণে তাকে এ সাজা দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ