সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

যৌতুক চাওয়ায় বিয়ের আসরেই বরকে গণধোলাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিয়ের আসরেই বরকে গণধোলাই দিয়েছেন কনেপক্ষের লোকজন। ওই যুবক বিয়েতে যৌতুক চাওয়ায় তাকে গণধোলাই দেয়া হয় বলে ভারতীয় গণমাধ্যম ডেইলি নিউজ গত শনিবার (১৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশের গাজিয়াবাদ জেলার সাহিবাদ এলাকার একটি কমিউনিটি সেন্টারে এই ঘটনা ঘটে। ওই হবু বরকে মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। স্থানীয় সময় শুক্রবার (১৭ ডিসেম্বর) রাতে বিয়ের অনুষ্ঠান চলাকালে ওই ভিডিও ধারণ করা হয়।

ভিডিওতে দেখা গেছে, শেরওয়ানি পরা এক ব্যক্তিতে কয়েকজন ঘিরে রেখেছে। এর পর ওই ব্যক্তিতে মারধর করতে দেখা গেছে। তবে কিছুক্ষণ পর এক নারী এসে শেরওয়ানি পরা ওই ব্যক্তিতে উদ্ধার করে নিয়ে যান।

কমিউনিটি সেন্টারের কর্মী ও বিয়েতে আসা অতিথিরা ওই ঘটনার ভিডিও ধারণ করেছেন। জানা যায়, যৌতুক চাওয়ায় হবু বরকে মারধর করেছে কনেপক্ষের লোকজন। এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগও করা হয়েছে।

আরও পড়ুন: ওমিক্রন সংক্রমণ নিয়ে অ্যান্থনি ফাউসির হুঁশিয়ারি

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, বরের বাবা কনেপক্ষের কাছে ১০ লাখ রুপি যৌতুক দাবি করেন। দাবি না মেটালে বিয়ে ভেঙে দেওয়ার হুমকিও দেন তিনি।

কনের পরিবার এরই মধ্যে তিন লাখ রুপি নগদ ও এক লাখ রুপির একটি হীরার আংটি দিয়েছে হবু বরকে। কিন্তু এর পরও বরপক্ষ সন্তুষ্ট হননি।

এ নিয়ে অনেক বোঝানোর পরও বরের পরিবার রাজি হয়নি। তাই ক্ষেপে গিয়ে কনেপক্ষের লোকজন হবু বরকে মারধর শুরু করে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ