সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিবে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

আগামী ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) বেলা ১০ টায় রাজধানীর পুরানা পল্টনের আইএবি মিলনায়তনে ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হবে।

দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম ভাতাপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধিত করবেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের মুক্তিযোদ্ধা বিষয়ক বিভাগের আয়োজনে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে, সাবেক মন্ত্রী জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড.কাজী ফিরোজ রশীদ (এমপি), বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব. সৈয়দ মুহাম্মাদ ইবরাহিম বীরপ্রতীক।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মুহা. আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য প্রিন্সিপ্যাল মাওলানা সৈয়দ মুহাম্মাদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমাদ।

মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে ভাতাপ্রাপ্ত জীবিত মুক্তিযোদ্ধাদের পাশাপাশি মৃত ও সংখ্যালঘু মুক্তিযুদ্ধের সংবর্ধনা দেবার কথা রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ