সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

পশ্চিমবঙ্গ উলামা বোর্ডের ১ম রাজ্য সন্মেলন অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বেসরকারি প্রতিষ্ঠান পশ্চিমবঙ্গ উলামা বোর্ডের ১ম রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল রোববার এ রাজ্য সন্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল, উলামা বোর্ডের সারা বছরের কর্মকাণ্ড তুলে ধরা, বোর্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা। বোর্ডের ছাত্রদের উদ্যেশে বক্তব্য পেশ ও বোর্ডের অন্তর্ভুক্ত বিভিন্ন সুযোগ-সুবিধা গ্রহণে সাধারণ মানুষের উৎসাহ করা।

পশ্চিমবঙ্গ উলামা বোর্ডের কার্যাবলী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্বারীদের দ্বারা ক্বারী কোর্স, বেসিক কোরআন কোর্স- (মহিলা ও পুরুষদের জন্য), মুফতি কোর্স, স্পোকেন আরবি কোর্স, স্পোকেন ইংলিশ, বাইতুল ফাণ্ড, ফতোয়া বিভাগ, এছাড়াও সারা বছর ধরে এই বোর্ড বিভিন্ন ভাবে সমাজসেবা মূলক কাজ কর্ম করে থাকে।

অনুষ্ঠান শেষে অনলাইন ফতোয়া বিভাগ, বাইতুল ফাণ্ড, ইত্তেহাদুল মাদারিসে ইসলামীয়া মাগরিবে বাঙ্গাল এর উদ্ধোধন করা হয় ফুরফুরা শরীফের অন্যতম মেহরাব সিদ্দিকী ও উপস্থিত আলেম ওলামাদের হাত দিয়ে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উলামা বোর্ডের কন্ট্রোলার ফুরফুরা শরীফের মেহরাব উদ্দিন সিদ্দিকী, মিনহাজ উদ্দিন সিদ্দিকী, উলামা বোর্ডের রাইরেক্টর মাওলানা মুফতি আমানুল্লাহ, সৈয়দ লাবিব আবান, মাওলানা খয়রুজ জামান, মাওলানা সাবির হোসেন প্রমুখ।

এই অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উলামা বোর্ডের জেলা নেতৃত্বে সহ কয়েক হাজার সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা আমানুল্লাহ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ