সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

করাচিতে গ্যাস বিস্ফোরণে ১২ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: পাকিস্তানের করাচিতে গ্যাস বিস্ফোরণে অন্তত ১২ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

শনিবার (১৮ ডিসেম্বর) করাচির শেরশাহ এলাকায় একটি ব্যাঙ্কের ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে প্রাদেশিক পুলিশ।

সোশ্যাল মিডিয়া ও টিভি ফুটেজে দোতলা ভবনের জানালা ও দরজা জ্বলতে দেখা যায়। ওই ভবনের পাশে পার্ক করা গাড়ি ও মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

করাচি বোম্ব ডিসপোজাল স্কোয়াড ঘটনাটি তদন্ত করছে। কর্মকর্তাদের মতে, গ্যাস লিক হওয়ার কারণে বিস্ফোরণটি হয়েছিল।

হাসপাতাল সূত্র জানিয়েছে, এই বিস্ফোরণে ১২ জন নিহত হয়েছে এবং ১৩ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। অন্য রিপোর্ট অনুযায়ী বিস্ফোরণে আহত হয়েছেন ২০ জনেরও বেশি।

উল্লেখ্য, পাকিস্তানে নিম্নমানের ও খারাপ গ্যাস সিলিন্ডারের কারণে ঘন ঘন বিস্ফোরণের ঘটনা ঘটছে। এই নিম্নমানের সিলিন্ডারগুলি শুধু বাড়িতে রান্নার জন্য নয়, যানবাহনেও ব্যবহৃত হয়। -আল আরাবিয়া উর্দূ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ