সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

মসজিদ-মাদরাসা নিয়ন্ত্রণ নিয়ে প্রবাসীকে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে মসজিদ ও মাদ্রাসা পরিচালনার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধের জের ধরে হোসাইন এলাহী নামে এক কুয়েত প্রবাসীকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

গত শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালা বাদশা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎমসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন হোসাইন এলাহীর ছোট ভাই মোমেন শাহ। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ জানায়, কালা বাদশাপাড়া জামে মসজিদ ও তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা পরিচালনা এবং সংস্কার কাজের আয়-ব্যয় হিসেব নিয়ে বিরোধ চলে আসছিলে পরিচালনা কমিটির অপর একটি পক্ষের সঙ্গে। এর জের ধরে রামদা নিয়ে কুয়েত প্রবাসী ওই দুই ভাইকে কুপিয়ে আহত করে প্রতিপক্ষ।

পরে স্থানীয়রা দুই ভাইকে উদ্ধার করে প্রথমে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ