সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে। এতে আবারও এ ভাইরাসের সংক্রমণ রোধে নেওয়া হয়েছে জরুরি পদক্ষেপ, বাড়ানো হচ্ছে টিকাকরণের হার। এরপরও বিশ্বে করোনায় শনাক্ত ও মৃত্যুর হার তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে।

ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৭ হাজার ৩৬ জন। অন্যদিকে শনাক্ত হয়েছেন ৭ লাখ ২৯ হাজার ৪৮৮ জন।

এর আগে শুক্রবার (১৬ ডিসেম্বর) বিশ্বে মারা গিয়েছিল আরও ৬ হাজার ৫৪৯ জন। অন্যদিকে শনাক্ত হয়েছিল৭ লাখ ১১ হাজার ২৫৫ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্ত হয়েছেন ২৭ কোটি ৩৯ লাখ ৭৭ হাজার ৪৬ জন এবং মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৩ লাখ ৬০ হাজার ৭৬৭ জনে। আর সুস্থ হয়েছেন ২৪ কোটি ৫৮ লাখ ৪৬ হাজার ৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছে ৫ কোটি ১৬ লাখ ১০ হাজার ২৮১ জন। মৃত্যু হয়েছে ৮ লাখ ২৬ হাজার ৭১৯ জনের।

আক্রান্তে দ্বিতীয় এবং মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ৩ কোটি ৪৭ লাখ ৩২ হাজার ৫৯২ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৬ হাজার ৮৯৭ জনের।

আক্রান্তে তৃতীয় ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ২২ লাখ ৯ হাজার ২০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৬ লাখ ১৭ হাজার ৬৪৭ জনের।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ