সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

বিশ্বের ৮৯ দেশে ছড়িয়েছে ওমিক্রন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইতিমধ্যে বিশ্বের ৮৯টি দেশে ছড়িয়ে পড়েছে। ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বা গণহারে ছড়িয়ে পড়ছে।

কোনো দেশে ওমিক্রন ছড়িয়ে পড়ার মাত্র দেড় থেকে ৩ দিনের মধ্যেই সেখানে এতে আক্রান্ত রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে যাচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) শনিবার এই খবর দিয়েছে।

যেসব দেশের জনগণের উচ্চমাত্রায় রোগ প্রতিরোধ ক্ষমতা আছে সেসব দেশেও দ্রুত ছড়িয়ে পড়ছে ওমিক্রন।

তবে রোগ প্রতিরোধ ক্ষমতা এড়ানোর সক্ষমতা বা স্বভাবগত দ্রুত ছড়িয়ে পড়ার সক্ষমতা নাকি উভয় সক্ষমতার সংমিশ্রণের কারণে ওমিক্রন দ্রুত ছড়াচ্ছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা গত ২৬ নভেম্বর ওমিক্রনকে করোনার একটি উদ্বেগজনক ধরন হিসেবে আখ্যায়িত করেছিল। ওমিক্রন যে অসুস্থতা সৃষ্টি করে তার তীব্রতাসহ এটি সম্পর্কে এখনও অনেক কিছুই নিশ্চিত হওয়া যায়নি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ‘ওমিক্রনের কারনে সৃষ্ট অসুস্থতার তীব্রতা নিয়ে তথ্য এখনও সীমিত। এর তীব্রতার প্রোফাইল এবং কীভাবে এই তীব্রতার বিরুদ্ধে টিকা এবং এতে আক্রান্ত হওয়ার আগের রোগ প্রতিরোধ ক্ষমতা কতটা কাজ করতে পারে তা বোঝার জন্য আরও তথ্যের প্রয়োজন’।

‘ওমিক্রনের বিরুদ্ধে ভ্যাকসিনের কার্যকারিতা সম্পর্কে তথ্য এখনো অনেক কম এবং এ বিষয়ে অকাট্য বৈজ্ঞানিক গবেষণাও হয়নি এখনো’।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ