সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

ফিলিস্তিনি গ্রামে ইসরায়েলি সেনাদের তাণ্ডব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ইহুদি বসতি স্থাপনকারীরা পশ্চিম তীরের বেশ কয়েকটি গ্রামে তাণ্ডব চালিয়েছে। তারা ফিলিস্তিনি বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করা ছাড়াও অন্তত দুইজন ফিলিস্তিনিকে মারধর করেছে।

আল জাজিরার খবরে বলা হয়েছে, ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে এক ইহুদি নিহতের পর দিন শুক্রবার হামলার এ ঘটনা ঘটেছে।

এর আগে বৃহস্পতিবার পশ্চিম তীরে একটি অবৈধ স্থাপনার কাছে বন্দুকধারীর গুলিতে ডিমেন্টম্যান নাম এক ইহুদি নিহত হয়। তার গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালালে গাড়িতে থাকা অপর দুই ব্যক্তি সামান্য আহত হন।এ ঘটনায় ফিলিস্তিনি ও ইসরাইলি বাসিন্দাদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

ঘাসান দাঘলাস নামে এক ফিলিস্তিনি কর্মকর্তা বলেন, শুক্রবার ভোরে উত্তরের শহর নাবলুসের কাছে ইহুদি বসতি স্থাপনকারীদের একটি দল ফিলিস্তিনি কয়েকটি গ্রামের বাড়িঘর ও গাড়ি ভাঙচুর করে। তারা দুইজন ফিলিস্তিনিকে পিটিয়ে আহত করে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানান তিনি।

দাঘলাস বলেন, ইহুদি বসতি স্থাপনকারীরা ওয়াএল মিকবেল নামে এক ফিলিস্তিনি বাসিন্দাকে অপহরণের চেষ্টা চালায়। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলোতে মিকবেলের মুখে কালশিটে চিহ্ন দেখা গেছে।

ফিলিস্তিনের ওয়াফা নিউজ এজেন্সি বলছে, উত্তর নাবলুসের সেবাস্তিয়া শহরে ইহুদি বসতি স্থাপনকারীরা হামলা চালিয়ে ফিলিস্তিনি মালিকানাধীন বেশ কয়েকটি যানবাহন ভাঙচুর করেছে।

তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে বুরকা গ্রাম পরিষদের প্রধান জিহাদ সালাহ বলেছেন, বসতি স্থাপনকারীরা আগ্নেয়াস্ত্র নিয়ে গ্রামে হামলা চালিয়েছে। তারা গ্রামের বিভিন্ন ব্যারাকে আগুন ধরিয়ে দিয়েছে। ফিলিস্তিনিদের বাড়িঘরে ইটপাটকেল নিক্ষেপ করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ