সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

কাল থেকে বুস্টার ডোজ পাবেন যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামীকাল রবিবার সকালে রাজধানীর মহাখালীর বিপিসিএস ভবনে করোনাভাইরাস টিকার বুস্টার ডোজ পরীক্ষামূলকভাবে দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

টিকার বুস্টার ডোজ ষাটোর্ধ্বরা এবং সম্মুখ সারির লোকজনদের দেওয়া হবে বলেও জানান তিনি।

শনিবার দুপুর সোয়া ১২টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়ার শুভ্র সেন্টারে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুই ডোজ টিকা যারা দিয়েছেন আর তাদের টিকা দেওয়ার বয়স ছয় মাস হয়েছে তাদেরকে এই বুস্টার ডোজ দেওয়া হবে। এছাড়া যারা ষাটোর্ধ্ব তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে এ টিকা দেওয়া হবে।

বুস্টার ডোজের এ টিকা কার্যক্রম চলমান থাকবে জানিয়ে তিনি আরও বলেন, টিকার কোনও অভাব হবে না। ফাইজারের টিকাই আপাতত বুস্টার হিসেবে ব্যবহার করা হবে। কারণ এটিকে ডব্লিউএইচও অনুমোদন দিয়েছে। কয়েক লাখ ফাইজারের টিকা আমাদের হাতে আছে। আগামী মাসে আরও দুই কোটি টিকা আসবে। এর মধ্যে ১১ লাখ টিকা দিয়েছি এবং হাতে আরও ৫ কোটি টিকা আছে।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ