সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

শিক্ষা ও চাকরির দাবিতে আফগান নারীদের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানে শিক্ষা ও চাকরি করার অধিকার এবং তালেবান সরকারে নারীদের প্রতিনিধিত্ব রাখার দাবিতে বৃহস্পতিবার কাবুলে বিক্ষোভ করেছেন নারীরা।

আফগানিস্তানের নতুন কট্টরপন্থী তালেবান শাসকরা বিক্ষোভ-সমাবেশ কার্যত নিষিদ্ধ করে রাখলেও এই বিক্ষোভের অনুমতি দেওয়া হয়।
প্রচণ্ড শীতের মধ্যে বিক্ষোভে অংশ নেওয়া নারীরা খাদ্য, চাকরি ও স্বাধীনতার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের মধ্যে অনেকে তালেবান সরকারে নারীদের প্রতিনিধিত্ব রাখার দাবি জানিয়ে লেখা বিভিন্ন প্ল্যাকার্ড বহন করেন। এ ছাড়া আরও কিছু বিক্ষোভকারীকে আফগানিস্তানের কয়েক বিলিয়ন ডলারের ত্রাণ ও সম্পদ আন্তর্জাতিক সম্প্রদায় জব্দ করে রেখেছে এমন অভিযোগ প্রতিধ্বনিত করে লেখা প্ল্যাকার্ড বহন করতে দেখা যায়।

দেশটির বর্তমান তালেবান সরকার আইন শিথিল করার প্রতিশ্রুতি দিলেও নারীরা এখনো সরকারি চাকরি এবং মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষা থেকে ব্যাপকভাবে বঞ্চিত রয়েছে বলে দাবি করছে অনেকে।

বিক্ষোভ-সমাবেশের অনুমতি দেওয়া হলেও এতে অংশগ্রহণকারীরা জানান, তারা দেশের নতুন শাসকদের আতঙ্কের মধ্যে রয়েছেন।
২৮ বছর বয়সী নারী শাহেরা কোহিস্তান বলেন, ‘দেশটিতে সব সময় এক ধরনের আতঙ্ক বিরাজ করছে। আমরা এ ধরনের আতঙ্কের মধ্যে বসবাস করতে পারি না।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ