সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

ময়মনসিংহে ইসলামী আন্দোলনের বিজয় র‍্যালি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

মহান বিজয় দিবস ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহে বিজয় র‍্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ উওর ও দক্ষিণ জেলা।

বৃহস্পতিবার বেলা ২ টায় ময়মনসিংহ বড় মসজিদ চত্বর থেকে র‍্যালি বের হয়ে ময়মনসিংহ নতুন বাজার এসে শহীদদের জন্য দোয়ার মধ্য দিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে বক্তারা বলেন, স্বাধীনতার ৫০ বছর হলেও এদেশের মানুষ স্বাধীনতা পায়নি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এসেও এদেশের জনগণ ভোটাধিকার হারিয়ে জীবনের নিরাপত্তা হারিয়েছে। এদেশের সরকার জনগণের মনের কথা বুঝতে ব্যর্থ হয়েছে, সুতরাং তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই।

ময়মনসিংহ দক্ষিণ জেলা সভাপতি মাওলানা মামুনুর রশীদের সভাপতিত্বে আয়োজিত বিজয় র‍্যালীতে আরও উপস্থিত ছিলেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলার (উত্তর) সেক্রেটারি মাওলানা হাবিবুল্লাহ হাবিব, দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ মানুছুর, ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ (উত্তর) এর সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ, ইসলামী শ্রমিক আন্দোলন ময়মনসিংহ মহানগর সভাপতি মুহাম্মদ আহমদ আালী, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সভাপতি মুহাম্মদ আরিফুল ইসলাম জুয়েল প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ