সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

মাহাথির মোহাম্মদ হাসপাতালে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

দেশটির ন্যাশনাল হার্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বৃহস্পতিবার হাসপাতাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ৯৬ বছর বয়সী এ নেতার শরীরে এখন পরীক্ষা-নিরীক্ষা চালানো হবে।

এর আগেও তিনি হৃদ্‌রোগে আক্রান্ত হয়েছেন। বাইপাস সার্জারিও করতে হয়েছিল তাঁকে। তবে সাবেক এ প্রধানমন্ত্রীর শরীরে কোন কোন উপসর্গ দেখা দিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। মাহাথিরের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে তাঁর মুখপাত্রও কোনো মন্তব্য করতে রাজি হননি।

গতকাল বৃহস্পতিবার ন্যাশনাল হার্ট হাসপাতালের বিবৃতিতে বলা হয়, আগামী কয়েক দিন হাসপাতালে থাকবেন মাহাথির। তাঁর রোগ নির্ণয়ে বিভিন্ন ধরনের পরীক্ষা–নিরীক্ষা করানো হবে এবং পর্যবেক্ষণে রাখা হবে।

মালয়েশিয়ার রাজনৈতিক অঙ্গনে মাহাথির মোহাম্মদ একজন প্রভাবশালী ব্যক্তি। ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন মাহাথির। মালয়েশিয়ায় সবচেয়ে বেশি সময় ধরে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

২০১৮ সালে ৯২ বছর বয়সে আবারও প্রধানমন্ত্রীত্ব করেন তিনি। একসময় যে দলের নেতৃত্ব দিয়েছেন সেই দলের বিরুদ্ধে গড়ে ওঠা জোটের নেতৃত্ব দিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিলেন তিনি। তবে অন্তর্কোন্দলের কারণে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকার ভেঙে পড়ে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ