সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় অগ্নিকাণ্ডে ১২ দোকান পুড়ে ছাই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টির বেশি দোকান পুড়ে ক্ষতিগ্রস্থ হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় কসবা পৌর এলাকার পুরাতন বাজারের সিএনজি স্টেশন এলাকায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

জানা যায়, আগুন লাগার কিছুক্ষণের মধ্যে জয় হার্ডওয়্যার ও ইলেকট্রিক দোকানে রঙ ও কেমিক্যাল থাকায় আগুন দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। হোটেলে গ্যাস সিলিন্ডার, রঙ এবং কেমিক্যালের ড্রাম একের পর এক বিস্ফোরিত হতে থাকে।

এসময় খবর পেয়ে রাত তাৎক্ষণিক কসবার কুটি চৌমুহনী ফায়ার সার্ভিস থেকে একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়া ও আখাউড়া থেকে ফায়ার সার্ভিসের আরও ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। তাদের সহযোগিতা করছেন স্থানীয় লোকজন। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট মিলে ১ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

মুতি মিয়া মার্কেটের মালিক মো. জিয়াউল হুদা জানান, তার ৩০টির বেশি দোকান রয়েছে। তা পুড়ে ছাই হয়ে গেছে।

কসবা ফায়ার সার্ভিসের টিম লিডার আবদুল্লাহ খালেদ বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে কিভাবে অগ্নিকাণ্ড হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

কসবা থানার ওসি আলমগীর ভূইয়া জানান, কসবা পৌর এলাকায় ১২টি দোকানে আগুন ছড়িয়ে পড়েছিলো। তবে কীভাবে আগুন লেগেছে, তদন্ত করে বের করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ