মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

চোখের যত্নে যা খাবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চোখের যত্ন হতে পারে নানা ধরনের পুষ্টিকর খাবার খেলেই। ছানি থেকে চোখ শুকিয়ে যাওয়ার মতো সমস্যা দূর করতে পারে পুষ্টিকর আহার। খাবারে থাকতে হবে নানা ধরনের প্রোটিন, ভিটামিন, ক্যালশিয়াম, অ্যান্টি-অক্সিড্যান্ট। তবেই সুস্থ থাকবে চোখ। আসুন জেনে নেই চোখের স্বাস্থ্যের জন্য কী খাওয়া যেতে পারে-

এক. তৈলাক্ত মাছ খেলে শরীর পাবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড। সেই উপাদান চোখের যত্ন নিতে সাহায্য করে।

দুই. ডিমে আছে ভিটামিন এ, জিঙ্ক, লুটিন। ভিটামিন এ চোখের মণির যত্ন নেয়। জিঙ্ক কাজ করে চোখের সাদা অংশ ভাল রাখার ক্ষেত্রে। বিশেষ করে ডিমের কুসুম রোজ খেলে ভাল থাকে চোখ।

তিন. যেকোনও ধরনের বাদামে প্রচুর পরিমাণ ভিটামিন ই থাকে। চিনে বাদাম হোক বা কাঠ বাদাম, রোজ কয়েকটি করে খেলে চোখ সুস্থ থাকবে।

চার. দুধ কিংবা দুগ্ধজাত যেকোনও খাবারও চোখের যত্ন নেওয়ার কাজে লাগে। নিয়মিত দুধ খেলে কমে ছানি পড়ার আশঙ্কা।

পাঁচ. শুধু ভিটামিন এ থাকলেই হল না। চোখের স্বাস্থ্যের জন্য দরকার ভিটামিন সি-ও। রোজ একটি করে কমলালেবু খেলে সেই প্রয়োজন মিটতে পারে। চোখের ভিতরের রক্ত চলাচল স্বাভাবিক হয় নিয়মিত ভিটামিন সি পেলে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ