সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

গত ২৪ ঘণ্টায় কমল করোনায় মৃত্যু ও শনাক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা কম। এর আগে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছিল।

এ নিয়ে দেশে এখন পর্যন্ত ভাইরাসটিতে সংক্রমিত হয়ে ২৮ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক সময়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা অনেকটা কমে এসেছে।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কোভিড-১৯ সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। দেশে করোনা শনাক্তের পর থেকে প্রতিদিনই পূর্ববর্তী ২৪ ঘণ্টার আপডেট জানিয়ে আসছে স্বাস্থ্য অধিদপ্তর।

অপরদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে আরো ১৯১ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। যা গতকালের তুলনায় কিছুটা কম। আগের ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছিল ২৫৭ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনে। একই সময়ে দেশে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৪৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ১৬ হাজার ১৭৮টি। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ৩১০টি। এ পর্যন্ত মোট ১ কোটি ১২ লাখ ৩৪ হাজার ৭৭১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ। মোট নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ০৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

প্রসঙ্গত, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর ঘটনা ঘটে। দেশে এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ ২৬৪ জনের মৃত্যু হয়েছে। ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম চীনের উহানে ভাইরাসটি শনাক্ত হয় বলে দাবি করা হয়।

গত ২৪ ঘণ্টায় যে ২ জন মারা গেছেন, তার মধ্যে ২ জনই পুরুষ। এর মধ্যে ঢাকা বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন করে মারা গেছেন। এ সময়ে দেশের অন্য বিভাগগুলোতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ