সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

কক্সবাজারে পর্যটকদের কাছে অতিরিক্ত ভাড়া-দাম: মাঠে নেমেছে প্রশাসন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া ও দাম আদায়ের অভিযোগে কক্সবাজার জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ২৫ হাজার টাকা জরিমানা করেছে।

শুক্রবার বিকালে কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে অবস্থিত হোটেল সি পার্ল ও হোটেল ওপেলায় পৃথক এ অভিযান চালানো হয়।

এ সময় দুজন পর্যটকের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থাও করা হয় বলেন জানান কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. সৈয়দ মুরাদ ইসলাম।

কক্সবাজার জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (পর্যটন সেল) মো. সৈয়দ মুরাদ ইসলাম আরো জানান, কক্সবাজারে বিপুল পর্যটক আগমনের সুযোগে একটি চক্র নানা অজুহাতে অতিরিক্ত টাকা আদায় করছে। ফলে শুক্রবার দিনব্যাপী কক্সবাজার হোটেল-মোটেল জোনে পর্যটকদের যাতে কোনো হয়রানির স্বীকার না হতে হয় সে জন্য হোটেল ও রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করা হয়।

পর্যটন শহর কক্সবাজারের হোটেল-মোটেল ও রেস্টুরেন্টে চলছে গলাকাটা বাণিজ্য। হোটেল-মোটেল ও রেস্টুরেন্ট ছাড়াও পরিবহনে ভাড়া আদায় করা হচ্ছে দ্বিগুণ। সাধারণ একটি রেস্টুরেন্টে শুধু ডাল-ভাতের দাম রাখা হচ্ছে ৪০০ টাকা। এক প্লেট ভাত ও আলু ভর্তার দাম রাখা হচ্ছে ৩০০ টাকা।

পাশাপাশি শহরের অটোবাইক ও রিকশাচালকরাও দ্বিগুণ ভাড়া নিচ্ছেন। এতে হয়রানি ও প্রতারণার শিকার হচ্ছেন দূরদূরান্ত থেকে আসা পর্যটকরা।

তবে এসব অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ ও জেলা প্রশাসন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ