সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

‘ইসরায়েলের যেকোনো স্থানে হামাস হামলা চালাতে সক্ষম’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের যেকোনো স্থানে হামাস হামলা চালাতে সক্ষম বলে জানিয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাকালীন সদস্য মাহমুদ আজ-জাহার।

ইসলামী প্রতিরোধ আন্দোলনটির এই নেতা বলেন, ১৯৮৭ সালে এই সংগঠন যখন গঠিত হয় তখন তার শক্তি সামর্থ্য ছিল একেবারে শুরুর পর্যায়ে কিন্তু এখন এ সংগঠন অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে।

মাহমুদ আল জাহার বলেন, হামাসের সাম্প্রতিক সামরিক মহড়া নিশ্চিত করে দিয়েছে যে, ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে প্রতিরোধকামী এ সংগঠন লড়াইয়ের জন্য প্রস্তুত।

ইয়েমেনের আল-মাসিরা টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি।

মাহমুদ আজ-জাহার বলেন, একেবারে শূন্য হাতে হামাস পথচলা শুরু করে এবং শত্রুদের সঙ্গে পাথর দিয়ে লড়াই করেছে কিন্তু এখন তার যেসব ক্ষমতা অর্জিত হয়েছে তাতে সমস্ত অধিকৃত ভূখণ্ড হুমকির মুখে পড়েছে।

ইসরায়েলের সঙ্গে লড়াই সীমাহীন উল্লেখ করে হামাসের এই নেতা বলেন, ইসরায়েলের সঙ্গে প্রতিরোধকামী এ সংগঠন লড়াইয়ের জন্য প্রস্তুত, যা হামাসের সাম্প্রতিক সামরিক মহড়া নিশ্চিত করে দিয়েছে। হামাস আরও প্রমাণ করে দিয়েছে যে, আল-কুদস এবং আল-আকসা মসজিদ রক্ষার ক্ষেত্রে তারা আপোষহীন।

৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হামাসের সামরিক শাখা ইজাদ্দিন আল-কাসসাম ব্রিগেড গত বুধবার গাজা উপত্যকায় সামরিক মহড়া চালিয়েছে। -পার্সটুডে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ