সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

যুক্তরাজ্যের পর্যটক নিষিদ্ধ করছে ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: প্যারিস জানিয়েছে, দ্রুত ছড়িয়ে পড়া সংক্রামক রোগ কভিড-১৯ এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ঠেকাতে ফ্রান্সে যুক্তরাজ্যের পর্যটক প্রবেশ নিষিদ্ধ করতে যাচ্ছে তারা। ইতোমধ্যে ওমিক্রন ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে ব্রিটেনে।

আজ বৃহস্পতিবার ফরাসি সরকারের মুখপাত্র গ্যাব্রিয়েল আত্তাল জানান, ফ্রান্সে করোনার নতুন ঢেউ ঠেকাতে যুক্তরাজ্য থেকে ভ্রমণকারীদের ওপর কঠোর নিয়ম প্রয়োগ করা হবে।

প্যারিস বিবৃতিতে আরও জানায়, যদি কোনো বাধ্যতামূলক কারণ থাকে তবে যুক্তরাজ্য থেকে ফ্রান্সে সব ধরনের ভ্রমণ নিষিদ্ধ হতে পারে। পর্যটন ও ব্যবসায়িক উদ্দেশ্যে ভ্রমণ নিষিদ্ধ করা হবে। আত্তাল এক টিভিকে আরও বলেন, ‘যুক্তরাজ্যের সঙ্গে সীমান্তে নিয়ন্ত্রণ আরও জোরালো করতে যাচ্ছে ফ্রান্স’।

বুধবার ব্রিটেনে একদিনে সর্বোচ্চ সংখ্যক কভিড-১৯ আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়েছে। যার ফলে দ্রুত এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে ফ্রান্স।

এদিকে, বৃহস্পতিবার ব্রিটিশ পরিবহন মন্ত্রী গ্রান্ট শাপস নিশ্চিত করেছেন, মালবাহী গাড়ি ফ্রান্সের এই নিষেধাজ্ঞা থেকে রেহাই পাবে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ