সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী

মোটরযানের নম্বরপ্লেট ৩১ ডিসেম্বরের মধ্যে লাগানোর নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যে সকল মালিক এখনও মোটরযানে নম্বরপ্লেট সংযোজন করেননি, সে সকল মোটরযান মালিককে আসছে ৩১ ডিসেম্বর তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে নম্বরপ্লেট সংযোজন করে নেওয়ার জন্য অনুরোধ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিআরটিএ’র এক জরুরি বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

তাতে বলা হয়েছে, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা জোরদারকরণে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মোটরযানে রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট এবং রেডিও ফ্রিকোয়েন্সি আইডেনটিফিকেশন (আরএফআইডি) ট্যাগ সংযোজন কার্যক্রম গত ২০১২ সালের ৩১ অক্টোবর হতে চালু আছে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে মোটরযানে নম্বরপ্লেট সংযোজনের জন্য মোবাইলে এসএমএস প্রেরণ করা হলেও নম্বরপ্লেট মোটরযানে সংযোজন করা হচ্ছে না। যে সকল মালিক মোটরযানে নম্বরপ্লেট এখনও সংযোজন করেননি, সে সকল মোটরযান মালিককে আগামী ৩১ ডিসেম্বর ২০২১ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বিআরটিএ অফিস থেকে নম্বরপ্লেট সংযোজন করে নেওয়ার জন্য তাদেরকে অনুরোধ করেছে বিআরটিএ।

অন্যথায়, রেট্রো-রিফ্লেকটিভ নম্বরপ্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন মোটরযানের মালিক ও চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ