সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী নেপালে আমিরে মজলিসকে অভ্যর্থনা এমপিওভুক্ত মাদরাসা শিক্ষকদের বদলির গুগল ফরম পূরণের নতুন সুযোগ

ভুয়া অভিযোগ তুলে আরও ২০ মসজিদ বন্ধ করল ফ্রান্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চরমপন্থা ছড়ানোর ভুয়া অভিযোগ তুলে আরও ২০টি মসজিদ বন্ধ করে দিয়েছে ফ্রান্স সরকার। এর মধ্য দিয়ে দেশটির সরকার আবারও ইসলামবিরোধী যুদ্ধংদেহী মনোভাব পরিষ্কার করলো।

ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রীর জেরাল্ড ডারমানিন গত রোববার দেশটির এলসিআই টেলিভিশন চ্যানেলের মাধ্যমে ঘোষণা দেন যে, দেশের আরও ২০টি মসজিদ বন্ধ করে দেওয়া হয়েছে, এসব মসজিদ চরমপন্থা ছড়ানোর কাজে লিপ্ত ছিল। এসব ব্যবস্থা নেওয়া হয়েছে কথিত বিচ্ছিন্নতাবাদী আইনের ওপর ভিত্তি করে।

তিনি জানান, ৩৬টি মসজিদ খোলা রয়েছে কারণ এ সমস্ত মসজিদ ফ্রান্সের এই আইনের সঙ্গে সাংঘর্ষিক কোনো কাজকর্ম করছে না। তিনি বলেন, বন্ধ হয়ে যাওয়া মসজিদগুলোকে বাইরের তহবিল গ্রহণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এবং একটি মসজিদের ইমামকে সন্দেহজনক চরমপন্থার সঙ্গে জড়িত থাকার কারণে বহিষ্কার করা হয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, আগামীতে মসজিদগুলোর বিরুদ্ধে ফরাসি সরকারের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, ফরাসি সরকারের পরিসংখ্যান অনুসারে দেশটিতে মুসলমানের সংখ্যা ৬০ লাখের মতো। পশ্চিম ইউরোপের যেকোনো দেশের তুলনায় ফ্রান্সে মুসলমানের সংখ্যা সবচেয়ে বেশি। সূত্র: ফারস নিউজ

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ