বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

বিশ্ব ঐতিহ্যে সুখ্যাতি অর্জন করেছে ফিলিস্তিনি এমব্রয়ডারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনিদের ঐতিহ্যবাহী এমব্রয়ডারিকে ‘ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ’ তালিকায় অন্তর্ভুক্ত করেছে জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানী বিষয়ক সংস্থা ইউনেস্কো।

গতকাল বুধবার (১৫ ডিসেম্বর) ইউনেস্কোর আন্তঃদেশীয় কমিটির ষোড়শ অধিবেশনে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ রক্ষায় প্রতিবছর বিভিন্ন দেশ, এনজিও ও সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শত শত প্রতিনিধিদের অংশগ্রহণে এই অধিবেশন হয়ে আসছে। এই সিদ্ধান্তের জন্য ইউনেস্কোর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রধানমন্ত্রী মোহাম্মদ আশতিয়াহ।

এক বিবৃতিতে তিনি বলেন, ফিলিস্তিনিদের পরিচয়, ঐতিহ্য ও ইতিহাস রক্ষায় এই পদক্ষেপ খুবই গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। দখলদাররা আমাদের সবকিছু চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। যে কারণে এ সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ।

ফিলিস্তিনি এমব্রয়ডারিকে বলা হয় তাতরিজ। ফিলিস্তিনিদের এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বয়ে বেড়াচ্ছে এই শৈল্পিক ঐতিহ্য। পোশাকে উজ্জ্বল রঙের সুতায় সুঁইয়ের ফোঁড়ে নকশা তৈরি করে তাতরিজ বানানো হয়।

ফিলিস্তিনি নারীরা ছাওব নামের যে ঢোলা এক ধরনের পোশাক পরেন, যা এমব্রয়ডারি করা থাকে। গ্রামীণ অঞ্চলে এই শিল্পের উৎস হলেও শহরেও তা পরবর্তীতে ছড়িয়ে পড়েছে। তবে অঞ্চলভেদে ভিন্নতাও রয়েছে। অনেক সময় এই পোশাক পরার মাধ্যমে নারীদের অর্থনৈতিক ও বৈবাহিক মর্যাদাও নির্ধারণ করা হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ