সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’ শতবর্ষী মসজিদ গুঁড়িয়ে দেওয়া ন্যায়বিচারের নীতির গুরুতর লঙ্ঘন: মাহমুদ মাদানী

টাঙ্গাইলে গ্লাস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় নাসির গ্লাস ফ্যাক্টরিতে ভয়াবহ আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাত ১২টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করে আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন সূত্র জানায়, রাত ১২টার দিকে ওই এলাকার নাসির গ্লাস এন্ড ইন্ডাস্ট্রিজের একটি ইউনিটে প্রথমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ‍সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন কয়েকটি ইউনিটিতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ, গোড়াই হাইওয়ে থানা এবং উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে না আসায়, টাঙ্গাইল, দেলদুয়ার, কালিয়াকৈর, গাজীপুরসহ ১২টি ইউনিটের দমকল বাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়।

প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ব্যাপারে মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, সবার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে পারি। আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ