সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৩ ভাদ্র ১৪৩৩ ।। ২৫ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী ও কিছু কথা নতুন গুম আইন দেশের বিচারব্যবস্থার মাইলফলক: চিফ প্রসিকিউটর বইমেলায় লিটলম্যাগ কর্নার রাখার আহ্বান ইসলামি লেখক ফোরামের সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে টাকা তুলতে ৭৪ হাজার আবেদন দেশে নিয়মিত লিভার ট্রান্সপ্লান্ট চালুর দাবি সংসদে এমপি মাহবুবা হাকিমের সম্পত্তি হস্তান্তর আইনে শরিয়াহর প্রতিফলন নিশ্চিতের দাবি হেফাজতের চলছে ২০২৭ সালের হজ নিবন্ধন, যেভাবে করবেন ডেঙ্গু নিয়ন্ত্রণে দেশজুড়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিল্লিতে ভবন ধসে ৩ ছাত্রের মৃত্যু, ৬ জন জীবিত উদ্ধার ‘বালিকা মাদরাসাগুলো গুরুত্বপূর্ণ প্রয়োজন পূরণ করছে, দরকার সুষ্ঠু ব্যবস্থাপনা’

খালেদা জিয়ার জন্মতারিখ নির্ধারণের আদেশ ফের পেছাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রকৃত জন্মতারিখ নির্ধারণ করে আজ আদেশ দেয়ার কথা থাকলেও তা শেষ পর্যন্ত পিছিয়ে গেছে। হাইকোর্টের পক্ষ থেকে বলা হয়েছে, আদালতের অবকাশকালীন ছুটির পর এই রিটের শুনানি হবে।

আগামী ১৯ ডিসেম্বর থেকে ১লা জানুয়ারি পর্যন্ত অবকাশকালীন ছুটির জন্য বন্ধ থাকবে উচ্চ আদালত। এর মাঝে আগামীকাল ১৬ই ডিসেম্বরের ছুুটি, ১৭ ও ১৮ই ডিসেম্বর সরকারি ছুটি থাকবে। তাই আগামী বছরের আগে এই রিটের শুনানি হওয়ার আর সুযোগ থাকল না।

এর আগে, গতকাল মঙ্গলবার উচ্চ আদালতের নির্দেশে খালেদা জিয়ার জন্মদিন সংক্রান্ত সব নথি হাইকোর্টে দাখিল করা হয়েছে। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে এসব নথি দাখিল করা হয়। ছয়টি সংস্থার তথ্যে খালেদা জিয়ার তিনটি জন্ম তারিখ হলো: ১৯৪৬ সালের ৮মে, ১৫ই আগস্ট এবং ৫ই সেপ্টেম্বর।

এর আগে, গত ১৩ জানুয়ারি খালেদার জন্মদিন সংক্রান্ত সব নথি তলব করেন হাইকোর্ট। তারই পরিপ্রেক্ষিতে আদালতে এসব দাখিল করেন সংশ্লিষ্টরা।

তার আগে, গত ১৫ই আগস্ট জাতীয় শোক দিবসে খালেদার জন্মদিন পালনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট হয়। এর শুনানিতে গত ১৩ই জুন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তার জন্মদিনের সব নথিপত্র তলব করে। একই সঙ্গে ১৫ই আগস্ট জন্মদিন পালন কেন অবৈধ হবে না জানতে চেয়ে রুল জারি করা হয়।

এছাড়া খালেদা জিয়ার শিক্ষাগত যোগ্যতা ও জন্ম নিবন্ধনের সব নথি হাইকোর্টে দাখিলের নির্দেশনা চাওয়া হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ