মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শীতকালে খুসখুসে কাশি কমাতে কিছু ঘরোয়া উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শীতকালে অনেকেই সর্দি-কাশির সমস্যায় ভোগেন। প্রাথমিক চিকিৎসার পর সর্দি জ্বর কমে গেলেও অনেকসময় যেতে চায় না কাশি। সারাক্ষণ গলার কাছে একটা খুসখুসে ভাব লেগেই থাকে। শীতকালীন কাশির এই অস্বস্তি থেকে মুক্তি পেতে ঘরোয়া কিছু সমাধান অনুসরণ করতে পারেন। যেমন-

১. এক গ্লাস হালকা গরম পানিতে দু’ চা চামচ মধু, আধ চা চামচ লেবুর রস আর সামান্য পরিমাণ আদার রস মিশিয়ে দিনে অন্তত এক থেকে দু’বার খান। এতে কাশি কমে যাবে

২. আদার টুকরোর সঙ্গে লবণ মিশিয়ে কিছুক্ষণ পর পর খেলে কমতে পারে কাশি।

৩. সারাদিনে দুই বার মধু খেলেও কাশির ভাব কমে।

৪.কুলিকুচি করলে শুধু মাথাব্যথা নয়, কাশিও কমে। এক গ্লাস হালকা গরম পানিতে আধ চিমটে লবণ মিশিয়ে ১০ থেকে ১৫ মিনিট ধরে কুলিকুচি করুন। এই পদ্ধতি কাশি কমাতে দ্রুত সাহায্য করবে।

৫. গরম পানি দিয়ে কুলিকুচি করা ছাড়াও কাশি হলে রাতে শুতে যাওয়ার আগে একগ্লাস গরম পানি পান করলে আরাম পাবেন।

৬. গলায় খুসখুসে ভাবের সঙ্গে কাশি হলে গরম দুধের সঙ্গে অল্প হলুদ মিশিয়ে খেতে পারেন। এতে আরাম পাবেন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ