বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’  সর্বস্তরে ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে শিক্ষক ফোরামের সম্মেলন কাল

ফেসবুকের আদলে যুক্তরাষ্ট্রের মুসলমানরা নিয়ে এলো হালাল স্যোশাল মিডিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: চলছে গ্লোবালাইজেশনের যুগ। পুরো পৃথিবী এখন একটি ঘরের মতো। একমুঠোয় চলে এসেছে চাওয়া-পাওয়ার সব চাবি। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেটের অগ্রগতির কারণে বিশ্ব এখন একটি বোতাম টিপে একসাথে সংযুক্ত।

সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা আমাদের সহকর্মী ও সম্প্রদায়ের সদস্যদের এই সাইটে আসতে এবং একে অপরের কাছ থেকে শিখতে উত্সাহিত করতে অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমেরই প্রকাশ ঘটেছে। কিন্তু মুসলমানদের জন্য ইমান-আমল ঠিক রেখে সেসবের অনেককিছু ব্যবহার করা দুষ্কর।

সেসব বিষয় মাথায় রেখে যুক্তরাষ্ট্রের মুসলমানরা সম্প্রতি চালু করেছে সম্পূর্ন হালাল সামাজিক যোগাযোগ মাধ্যম। নাম আলফাফা ডটকম। এতে মেয়েরা একাউন্ট খুলতে পারলেও পর্দা লঙ্ঘন করে কোনো ছবি আপলোড দিতে পারবে না।

তাছাড়া কর্তৃপক্ষ তাদের ব্যবহারকারীদের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে তিলাওয়াত, হাদিসসহ বিভিন্ন ইসলামী কন্টেন্ট আপলোড করে থাকে। আলফাফা ডটকমে একাউন্ট খুলতে ক্লিক করুন এখানে alfafaa.com

সাইটটি ফেসবুকের সাথে সাদৃশ্য কিন্তু কোন ফিতনা ছাড়া এবং ইসলামী নীতি আদর্শ দ্বারা পরিচালিত। সাইটটিতে অনেক ফিচার রয়েছে যা ইনশাআল্লাহ ছোট ব্যবসা থেকে শুরু করে অলাভজনক পর্যন্ত সবাইকে সাহায্য করবে। আপনি বিনামূল্যে আপনার ব্যবসা, মসজিদ, রেস্টুরেন্ট বা চাকরি এবং পেশাদার প্রোফাইল তালিকাভুক্ত করতে পারেন।

একটি বাটনের ক্লিকে বিশ্বজুড়ে আপনার বন্ধু এবং পরিবারের সাথে সংযোগ করুন। ইতিবাচক ইসলামিক বার্তাগুলো ছড়িয়ে দিন এবং নৈতিক পরিবেশে দ্বীন ও দুনিয়ার জ্ঞান শেয়ার করুন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ