মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গোসলের সময় কি ওজু করা জরুরি? যা আছে দেওবন্দের ফতোয়ায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: গোসল করা। শরীর পরিস্কার-পরিচ্ছন্ন রাখার অন্যতম প্রধান প্রক্রিয়া। আমরা নিয়মতান্ত্রিকভাবে প্রতিদিনই গোসল করি। তবে কারো কারো কখনো কখনো ফরজ গোসল করতে হয়। এ ফরজ গোসল করার আগে কি ওজু করা জরুরি? ফরজ গোসলের মাঝে পুরুষ বা মহিলার জন্য কি আলাদা কোনো নিয়ম আছে?

সম্প্রতি এমনই একটি প্রশ্ন করেছেন দারুল উলুম দেওবন্দের ওয়েবসাইটে। প্রশ্নকারী তার প্রশ্নে উল্লেখ করেন, ‘ফরজ গোসলের মধ্যে ওজু করা কি ওয়াজিব? নাকি মুখে পানি দিয়ে গড়গড়া করা ও নাকের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছে দিলে গোসল হয়ে যাবে? পুরুষ-মহিলা উভয়ের জন্য কি নির্দেশিকা? দয়া করে জানাবেন।

জবাবে দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়, ‘গোসল ওয়াজিব হোক, সুন্নাত বা মুস্তাহাব হোক, পুরুষ বা মহিলার জন্য আলাদা করে কোনো গোসলেই ওজু করা জরুরী নয়।’

গোসলের মাত্র তিনটি ফরজ রয়েছে: ১. এমনভাবে কুলি করা যেনো পুরো মুখে পানি পৌঁছে যায়। ২. নাকের শেষ নরম অংশ পর্যন্ত পানি পেঁছানো। ৩. সারা শরীরে পানি ঢালা যাতে শরীরের কোন অংশ অবশিষ্ট না থাকে।

তবে গোসলের মধ্যে ওজু করা সুন্নত। অর্থাৎ কেউ যদি গোসলে ওজু করে ও গোসলের অন্যান্য সুন্নতগুলো পালন করে। তাহলে সে পূর্ণ সাওয়াব পাবে। না হয় গোসল হয়ে যাবে; কিন্তু গোসলের পূর্ণ সওয়াব পাওয়া যাবে না।

দলীল: দুররে মুখতার, ফতোয়ায় শামী, বেহেশতী জেওর ও আয়না নামাজ কিতাবসমূহ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ