শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

হায়েজা নারীর জন্য মৃত মহিলাকে গোসলের বিষয়ে দেওবন্দের ফতোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মানুষের জন্ম মৃত্যুর লক্ষেই। দুনিয়ার হায়াত ফুরিয়ে গেলে মৃত্যু হয় মানুষের। আর মৃত্যুর পর পুরুষের গোসল দেন পুরুষরা। আর নারীর গোসল দেয় নারী। এখন মৃত মহিলাকে কি হায়েজাগ্রস্থ নারী গোসল দিতে পারবে? এ বিষয়ে কী বলে দেওবন্দ? দেওবন্দের ওয়েবসাইটে এমন একটি প্রশ্ন করেছেন জনৈক ব্যক্তি।

প্রশ্নকারী তার প্রশ্নে উল্লেখ করেন, ‘হায়েজাগ্রস্থ কোনো নারী কি মৃত মহিলার গোসলকার্য সমাধা করতে পারবেন?’

জবাবে দারুল উলুম দেওবন্দ থেকে বলা হয়, ‘হায়েজ থেকে পবিত্র কোনো মহিলা যদি সেখানে বিদ্যমান থাকে তাহলে তার উচিত মৃত মহিলাকে গোসল দেওয়া। এমতাবস্থায় হায়েজাগ্রস্থ নারী যেনো গোসল না দেয়। এটা মাকরুহ। হ্যাঁ! যদি এমন মহিলা উপস্থিত না থাকে তাহলে এ অপারগতার কারণে (হায়েজা নারীর জন্য মৃত মহিলাকে) গোসল দেওয়ার সুযোগ আছে।

আর পড়ুন: ইউটিউব দেখে দেখে দৈনন্দিন ওজিফা পড়ার বিষয়ে দেওবন্দের ফতোয়া

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ