শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

তাজমহলের মতো ভবন বানিয়ে স্ত্রীকে উপহার ভারতের আরেক ব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শাহজাহানের তাজমহলের আদলে ভবন বানিয়ে স্ত্রীকে উপহার দিলেন ভারতের আরেক ব্যক্তি। বাড়িটি বানাতে খরচ হয়েছে দুই লাখ ৬০ হাজার মার্কিন ডলার। মিনি এই তাজমহল দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেক দর্শনার্থী।

প্রয়াত স্ত্রী মমতাজের সমাধি সৌধ হিসেবে ভালোবাসার অনন্য নিদর্শন তাজমহল নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান। এ থেকে অনুপ্রাণিত হয়েই জীবদ্দশায় ভালোবাসার স্ত্রীকে নিয়ে জীবন কাটাতে তাজমহলের আদলে ভবন নির্মাণ করেছেন ভারতের মধ্যপ্রদেশের এক ব্যক্তি।

চারটি বেডরুম, একটি লাইব্রেরি, প্রার্থনা কক্ষসহ সাদা রঙের বাড়িটিতে আছে গম্বুজ আকৃতির ছাদ। বাড়ির ভেতর মার্বেল ও স্বর্ণ খোদাই করা হয়েছে নানা নকশায়। আছে মিনারও। বাড়িটি বানাতে সময় লেগেছে প্রায় তিন বছর।

বাড়ির মালিক আনন্দ প্রকাশ চৌকসে বলেন, আমার স্ত্রীর একটিই দাবি ছিল যেন একটা সুন্দর প্রার্থনা কক্ষ থাকে। আমি বাড়ির প্রকৌশলীদের বলেছিলাম যেন কক্ষটি বানাতে বিশেষ নজর দেয়। ৫০ একর জায়গার ওপর নির্মিত নান্দনিক এই বাড়িটি ৯০ বর্গমিটার প্রশস্ত। মূল কাঠামো ৬০ বর্গমিটার এবং উচ্চতা ২৯ ফুট।

আনন্দ প্রকাশ চৌকসের ছেলে কবির চৌকসে জানান, আমরা তাজমহলের একটি নিখুঁত ক্ষুদ্রাকৃতির সংস্করণ তৈরি করতে চেয়েছিলাম। কিছু পার্থক্য থাকলেও তা খুবই সামন্য। বাড়িটি বানাতে খরচ হয়েছে দুই লাখ ৬০ হাজার মার্কিন ডলার। মিনি এই তাজমহল দেখতে প্রতিদিনই ভিড় করছেন অনেক দর্শনার্থী।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ