শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

মসজিদের জিনিস পুরাতন হয়ে গেলে সদকা করে দিতে হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আমাদের মসজিদের জন্যে আমরা প্রায় পাঁচ বছর আগে এক জোড়া মাইক ক্রয় করেছি। দীর্ঘদিন ব্যবহারের পর বর্তমানে তা সমস্যা শুরু করেছে। আমরা চাচ্ছি সেগুলো বিক্রি করে দিয়ে অর্জিত মূল্যের সাথে জেনারেল ফান্ড থেকে আরো টাকা যোগ করে নতুন মাইক ক্রয় করব। কিন্তু আমাদের মসজিদ কমিটির একজন সদস্য তাতে আপত্তি করছে এবং বলছে যে, এ মাইকগুলো ছদকা করে দিতে হবে। জানতে চাই, তার কথা কতটুকু ঠিক এবং আমাদের এ উদ্যোগ শরীয়তসম্মত কি না?

উত্তর: লোকটির ওই বক্তব্য ঠিক নয়। মাইকগুলো মসজিদের ব্যবহারে না আসলে তা ন্যায্য মূল্যে বিক্রয় করে দেওয়া যাবে এবং এর মূল্য দ্বারা নতুন মাইক ক্রয় করা যাবে। প্রয়োজনে মসজিদ ফান্ড থেকে আরো টাকা যোগ করতে পারবে।

উল্লেখ্য, পুরাতন বা মসজিদে ব্যবহার অনুপযোগী বস্ত্ত বিক্রিযোগ্য হলে তা বিক্রি করে এর মূল্য মসজিদের জন্য সংরক্ষণ করা জরুরি। মসজিদের সামান্য মূল্যের বস্ত্তও মুসল্লী বা অন্য কারো জন্য বিনামূল্যে নিয়ে নেওয়া বৈধ নয়। তেমনি কাউকে সদকা বা হাদিয়া করাও বৈধ নয়। বরং ন্যায্য মূল্য দিয়েই নিতে পারবে।

-ফাতাওয়া হিন্দিয়া ২/৪৫৮, আলইসআফ ৭৭, ফাতাওয়া তাতার খানিয়া ৫/৮৪৭, আদ্দুররুল মুখতার ৪/৩৫৯, ফাতাওয়া খানিয়া ৩/২৯৩ সূত্র: আল কাউসার

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ