বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ১২ ফাল্গুন ১৪৩২ ।। ৮ রমজান ১৪৪৭


মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীসহ ১২৯ জন আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ।

স্থানীয় সময় সোমবার রাতে বালাকংয়ে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগের অভিযানে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ বলেন, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ অভিবাসীর কাগজপত্র পরীক্ষা করার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সি ১১০ পুরুষ ও ১৯ নারীকে আটক করা হয়েছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ইন্দোনেশিয়ান, বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন। খায়রুল দাজাইমি বলেন, ধারা ৬(১)(সি) অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং ৫ হাজার রিঙ্গিত করে জরিমানা করা হবে বলে তিনি জানান।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ