শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

তুরস্কের সিভাস লাইব্রেরিতে কুরআনের প্রাচীন পাণ্ডুলিপি প্রদর্শন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের সিভাস প্রদেশের “জিয়া বি” লাইব্রেরিতে পবিত্র কুরআনের একটি বিরল পাণ্ডুলিপি প্রদর্শন করা হয়েছে।

পবিত্র কুরআনের এই দুর্লভ পাণ্ডুলিপিটি জিয়া বি লাইব্রেরিতে দান করেছেন সিভাস প্রদেশের এক বাসিন্দা। এই কুরআনটি মোহাকেকের লিপিতে এবং খ্রিস্টীয় 15 শতকে ইসলামি ক্যালিগ্রাফার মালিক আল-আশবারী লিপিতে লেখা হয়েছিল।

বর্তমানে, পবিত্র কুরআনের মূল সংস্করণটি গবেষকদের তত্ত্বাবধায়নে আছে।শীঘ্রই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরে পাণ্ডুলিপির ডিজিটাল সংস্করণগুলিও সাধারণ মানুষ ব্যবহার করতে পারবে।

"জিয়া বি" হস্তলিখিত পাণ্ডুলিপি গ্রন্থাগারের পরিচালক "দাহিহ কারা ঘুল" এ সম্পর্কে বলেছেন: কুরআনের এই পাণ্ডুলিপিটি খুব সুন্দর ভাবে লেখা এবং এই পাণ্ডুলিপির অন্যতম বৈশিষ্ট্য হল সূরাগুলোর নাম কুফা বর্ণমালায় লিপিতে লেখা।

তিনি বলেন এছাড়াও, প্রতিটি সূরার শুরুতে, সূরার আয়াত সংখ্যা, শব্দ এবং অক্ষর সম্পর্কে তথ্য প্রদান করা হয়েছে এবং পৃষ্ঠার মার্জিনে কুরআনের আয়াতের বর্ণনা ও ব্যাখ্যা দেওয়া হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ